রেড রোডে ঈদের নামাজে মোদীকে বেনজির আক্রমণ মমতার

রেড রোডে ঈদের নামাজে মোদীকে বেনজির আক্রমণ মমতার

বৃষ্টি মাথায় নিয়েই রেড রোডে ঈদের নামাজে শামিল মুখ্যমন্ত্রী ও অভিষেক। উৎসবের মঞ্চ থেকেই বিজেপিকে ‘চোর-ডাকাত’ বলে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি এবং সিএএ ইস্যুতে সরব হয়ে তিনি দাবি করেন, মোদী বিদেশে গিয়ে হাত মেলান আর দেশে ফিরলেই মানুষের নাম কাটার পরিকল্পনা করেন। সম্প্রীতির বার্তা দিয়ে স্পষ্ট জানালেন, যারা বাংলার বিরোধিতা করবে তাদের ঠাঁই হবে জাহান্নামে। নির্বাচন আবহে রেড রোডের এই নামাজ থেকেই ‘বিজেপি হটাও দেশ বাঁচাও’ স্লোগান তুলে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *