রেলগেটের মরণফাঁদ কেড়ে নিল ১২ প্রাণ, কুমিল্লার সেই অভিশপ্ত রাতের হাড়হিম করা গল্প
March 22, 20268:54 pm

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তছনছ কুমিল্লার রেললাইন! গভীর রাতে ট্রেনের ধাক্কায় ১ কিলোমিটার টেনে নিয়ে গেল বাসকে। মর্মান্তিক এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১২ জন যাত্রী যার মধ্যে রয়েছে ৩টি শিশুও। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের বাসটি পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম মেইল ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের মতে খোলা রেলগেটই ডেকে এনেছে এই বিভীষিকা। ঘটনার পরপরই দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে এবং উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। বর্তমানে শতাধিক আহত যাত্রী কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতদের মধ্যে ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।