রোনাল্ডোর পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলকে মেসি

রোনাল্ডোর পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলকে মেসি

ফুটবল ইতিহাসে নয়া নজির গড়লেন লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। বুধবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে তিনি এই অনন্য কীর্তি অর্জন করেন। ম্যাচের সপ্তম মিনিটে অনবদ্য এক গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এলএমটেন।

পরিসংখ্যান অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর চেয়েও দ্রুত এই নজির গড়েছেন মেসি। সিআরসেভেন ৯০০ গোল করতে যেখানে ১২৩৮টি ম্যাচ খেলেছিলেন, সেখানে মেসির লেগেছে মাত্র ১১৪২টি ম্যাচ। অর্থাৎ রোনাল্ডোর চেয়ে ৯৬টি ম্যাচ কম খেলেই এই ক্লাবে প্রবেশ করলেন তিনি। ৩৮ বছর বয়সে এই রেকর্ড গড়লেন মেসি, যেখানে রোনাল্ডো এই উচ্চতায় পৌঁছেছিলেন ৩৯ বছর বয়সে।

মেসির এই ৯০০টি গোল এসেছে মূলত বার্সেলোনা, পিএসজি, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। এর মধ্যে বার্সার জার্সিতে সর্বোচ্চ ৬৭২টি এবং আর্জেন্টিনার হয়ে ১১৫টি গোল করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে তার গোল সংখ্যা ৮১। ব্যক্তিগত এই অর্জনে ফুটবল বিশ্বে মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *