লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় খবর, স্ট্যাটাস চেক না করলে বিপদে পড়বেন

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় খবর, স্ট্যাটাস চেক না করলে বিপদে পড়বেন

রাজ্যের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। গত ফেব্রুয়ারি মাস থেকে ভাতার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ ও ওবিসি শ্রেণির মহিলারা ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন। তবে মার্চ মাসের কিস্তির টাকা পেতে কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়া প্রায় ২০ লক্ষ নতুন আবেদনের নথি যাচাই এবং ব্যাঙ্ক ডিটেইলস পোর্টালে তোলার প্রশাসনিক চাপের কারণেই এই সাময়িক বিলম্ব বলে জানা গেছে।

টাকা না ঢুকলে উপভোক্তাদের অবিলম্বে নিজেদের আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। অনলাইনে স্ট্যাটাসে যদি পেমেন্ট আন্ডার প্রসেস বা ভ্যালিডেশন সাকসেস লেখা থাকে তবে দ্রুত টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেখানে কোনোভাবে ভ্যালিডেশন এরর দেখালে দ্রুত স্থানীয় বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে। প্রশাসনিক সূত্রে আশ্বস্ত করা হয়েছে যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই ধাপে ধাপে সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত ভাতার টাকা পৌঁছে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *