লক্ষ্মীর ভাণ্ডারে কি সোমবারই ঢুকছে টাকা? নবান্নর নতুন আপডেটে স্বস্তিতে কোটি কোটি মহিলা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের এপ্রিল মাসের কিস্তি নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন অর্থবর্ষের শুরুতে প্রশাসনিক তথ্য যাচাই ও ডেটা আপডেটের কারণে পেমেন্ট প্রক্রিয়ায় সামান্য বিলম্ব হলেও টাকা আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সাধারণত মাসের প্রথম সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আবহে মে মাসের কিস্তিও এপ্রিলে আগাম দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত অনুযায়ী, নির্বাচনী জটিলতা এড়াতে চলতি মাসেই উপভোক্তারা ‘ডাবল টাকা’ পেতে পারেন। বর্তমানে সাধারণ ও ওবিসি শ্রেণির মহিলারা ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে ১,৭০০ টাকা করে ভাতা পাচ্ছেন।
টাকা পাওয়ার ক্ষেত্রে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিবিটি (DBT) সক্রিয় থাকা বাধ্যতামূলক। যাঁদের কেওয়াইসি আসাম্পূর্ণ, তাঁদের দ্রুত তা সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। উপভোক্তারা সরকারি পোর্টালে গিয়ে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস যাচাই করতে পারবেন। সোমবার থেকে টাকা ঢোকা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, এপ্রিলের প্রথম সপ্তাহেই অর্থ প্রদানের জোরালো সম্ভাবনা রয়েছে।