লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতার বিরাট ধামাকা! আজীবন কত টাকা পাবেন বাংলার মহিলারা?

কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বাংলার মা-বোনেদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর ১০টি ‘প্রতিজ্ঞার’ মধ্যে অন্যতম সেরা চমক হিসেবে উঠে এল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, চতুর্থবার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান আরও বাড়ানো হবে। নতুন ঘোষণা অনুযায়ী, সাধারণ বর্গের মহিলারা মাসে ১,৫০০ টাকা (বছরে ১৮,০০০ টাকা) এবং তফশিলি জাতি ও উপজাতি (SC/ST) বর্গের মহিলারা মাসে ১,৭০০ টাকা (বছরে ২০,৪০০ টাকা) করে আর্থিক সহায়তা পাবেন।
সবচেয়ে বড় খবর হল, এই প্রকল্পের মেয়াদ নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, বাংলার মহিলারা সারাজীবন এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা ভোগ করবেন। বিরোধীদের কটাক্ষ করে মমতা জানান, অন্যরা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও তাঁর সরকার ইতিমধ্যেই কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। আগামী পাঁচ বছরের উন্নয়নের ব্লু-প্রিন্ট হিসেবেই এই ১০টি প্রতিজ্ঞাকে সামনে রেখে এগোতে চায় শাসক দল।