লন্ডন থেকে প্যারিস কাঁপাবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র, তীব্র আতঙ্কে আমেরিকা ও ইজরায়েল

ইরানের সাম্প্রতিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকা ও ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি ‘ডিয়েগো গার্সিয়া’ লক্ষ্য করে ইরান প্রায় ৪,০০০ কিলোমিটার পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, ইরানের এই বর্ধিত সামরিক সক্ষমতা এখন কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপের লন্ডন, প্যারিস বা বার্লিনের মতো শহরগুলোর জন্যও এক বিরাট বৈশ্বিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অপারেশন ‘রোয়ারিং লায়ন’ শুরুর পর এই প্রথম ইরান এত শক্তিশালী মারণাস্ত্রের মহড়া দিল। যদিও আমেরিকা দাবি করেছে যে তারা ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই রুখে দিয়েছে, তবুও এই ঘটনা ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আগে ইরানের ক্ষেপণাস্ত্রের সীমা ২,০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানের এই ৪,০০০ কিলোমিটার পাল্লার ক্ষমতা এশিয়া ও আফ্রিকা মহাদেশের বহু দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।