লাইভে আবেগঘন বার্তা দিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে ইউটিউবার অনুরাগ দোভাল

লাইভে আবেগঘন বার্তা দিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে ইউটিউবার অনুরাগ দোভাল

জনপ্রিয় ইউটিউবার এবং ‘বিগ বস’ খ্যাত অনুরাগ দোভাল ওরফে ‘ইউকে০৭ রাইডার’ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। শনিবার রাতে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের গাজিয়াবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় অনুরাগ ইনস্টাগ্রাম লাইভে অত্যন্ত আবেগপ্রবণ অবস্থায় ছিলেন এবং তাঁর গাড়ির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি ছিল বলে জানা গেছে।

লাইভ চলাকালীন অনুরাগ তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও পরিবারের সঙ্গে বিবাদের কথা উল্লেখ করে কান্নায় ভেঙে পড়েন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তিনি কেবল একটু ভালোবাসা চেয়েছিলেন। এরপরই দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। প্রায় ৮২ হাজার দর্শক সরাসরি এই মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও অনুরাগীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে মিরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অনুরাগের ম্যানেজার রোহিত পাণ্ডে জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক এবং তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। উল্লেখ্য, দুর্ঘটনার কিছুদিন আগেই অনুরাগ সামাজিক মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে তাঁর মানসিক বিষাদ ও পারিবারিক সমস্যার কথা অনুগামীদের জানিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *