লালবাগের সদরঘাটে ভেসেল থেকে গঙ্গায় তলিয়ে গেল চারচাকা, নিরাপত্তার অভাবে ক্ষুব্ধ এলাকাবাসী

লালবাগের সদরঘাটে ভেসেল থেকে গঙ্গায় তলিয়ে গেল চারচাকা, নিরাপত্তার অভাবে ক্ষুব্ধ এলাকাবাসী

মুর্শিদাবাদের লালবাগ সদরঘাটে ভেসলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি গঙ্গায় পড়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগিয়ে চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে গাড়িটি নদী থেকে তোলার চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, ঘাটে পর্যাপ্ত র‍্যাম্প, সুরক্ষা রেলিং বা লাইভ জ্যাকেটের মতো নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা নেই। কয়েক বছর আগে একই স্থানে গাড়ি দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বর্তমানে বড় ভেসেল সরিয়ে নেওয়ায় একটি ছোট ভেসেলে বিপজ্জনকভাবে যাত্রী ও যানবাহন একসঙ্গে পারাপার করা হচ্ছে।

বারবার দুর্ঘটনা ঘটায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। তারা অবিলম্বে বড় ফেরি পুনরায় চালু এবং যাত্রী ও যানবাহনের জন্য পৃথক পারাপারের দাবি জানিয়েছেন। বড় কোনো প্রাণহানি ঘটার আগেই ঘাটের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি এখন তুঙ্গে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *