লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার

লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার

লেবাননের রাজধানী বৈরুতে চালানো এক ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার জায়েদ আলি জুমাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কামানের প্রধান হিসেবে দায়িত্বরত জুমা ইসরায়েলের দিকে হাজার হাজার রকেট ও ড্রেন হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। ২০১৫ সালে মাউন্ট ডভে ইসরায়েলি সেনা হত্যার ঘটনার জন্যও তিনি দায়ী ছিলেন।

হামলার আগে বৈরুতের ঘনবসতিপূর্ণ দক্ষিণ উপকণ্ঠের বাসিন্দাদের এলাকা ছাড়ার কঠোর নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এ সংঘাতের জেরে লেবাননে এখন পর্যন্ত ১২৩ জন নিহত এবং ৮৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *