শান্তি আলোচনায় দৌত্য হিসেবে পাকিস্তান ও তুরস্ককে বেছে নিল ইরান

শান্তি আলোচনায় দৌত্য হিসেবে পাকিস্তান ও তুরস্ককে বেছে নিল ইরান

আমেরিকা ও ইরানের মধ্যে ঘনীভূত যুদ্ধ পরিস্থিতিতে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম গ্রহণ করল তেহরান। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের শান্তি প্রস্তাব তেহরানে পৌঁছেছে। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়টি এখনও স্বীকার করেনি, তবে পাকিস্তানের দৌত্য মেনে নেওয়াকে ইতিবাচক কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুই পক্ষকে মুখোমুখি বসানোর যে প্রস্তাব দিয়েছেন, তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সায় রয়েছে বলে জানা গেছে। তবে ইরান আলোচনার বিকল্প স্থল হিসেবে তুরস্কের নামও প্রস্তাব করেছে। আঙ্কারা দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তুর্কি প্রতিনিধিরা নিয়মিত তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে ইরানের ওই কর্মকর্তা জানিয়েছেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে তুরস্ক ও পাকিস্তান সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে দেওয়া ১৫ দফা প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হলেও, তেহরান এখনও চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন কূটনীতির ওপর পুরোপুরি ভরসা করতে পারছে না এবং তাদের সেনাবাহিনী বর্তমানে দেশরক্ষায় নিয়োজিত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *