শান্তি বজায় রাখতে নজিরবিহীন পদক্ষেপ, প্রতি দফায় ২৫০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। এবার প্রতি দফায় প্রায় আড়াই লক্ষ জওয়ান বা ২৫০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বুধবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর কমিশন এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। ইতিমধ্যে কলকাতায় ৩০ কো ম্পা নি বাহিনী পৌঁছে রুট মার্চ শুরু করেছে।
কমিশন স্পষ্ট জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবার শুধু বুথের ভেতরে সীমাবদ্ধ থাকবে না। বুথ সংলগ্ন এলাকা বা ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের ভয় দেখানো বা হুমকির অভিযোগ পেলেই কমিশন কঠোর ব্যবস্থা নেবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হতে পারে। মূলত ছাপ্পা ভোট, বুথ দখল এবং যেকোনো ধরনের অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রশাসন।
নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত করা হচ্ছে বিভিন্ন এলাকার ‘ট্রাবল মঙ্গার’ বা গোলমালকারীদের ডেরা। সেই অনুযায়ী রুট ম্যাপ তৈরি করে টহল দিচ্ছে বাহিনী। জেলাগুলো থেকে স্পর্শকাতর বুথের রিপোর্ট আসার পর আধা সেনার বিন্যাস চূড়ান্ত করা হবে। রক্তপাতহীন ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এখন কমিশনের প্রধান লক্ষ্য।