শাহ-অধীর-হুমায়ুনকে কি একজনই বাঁচাচ্ছেন? বহরমপুরের সভা থেকে গোপন ‘সেটিং’ ফাঁস করলেন অভিষেক

অমিত শাহের নিরাপত্তারক্ষীই কেন অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে? মুর্শিদাবাদের মাটি থেকে বিস্ফোরক প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে রাজ্য পুলিশ নিরাপত্তা দেয়, সেখানে কংগ্রেস নেতা ও নির্দল প্রার্থীর সুরক্ষায় কেন মোতায়েন কেন্দ্রীয় বাহিনী? এই প্রশ্ন তুলেই বিরোধী আঁতাতের তত্ত্ব উসকে দিলেন তিনি।
দিল্লিতে প্রাক্তন সাংসদদের বাংলো ছাড়তে হলেও অধীর চৌধুরীর বাড়ি এখনও বহাল থাকা নিয়ে ‘সেটিং’-এর অভিযোগ তুলেছেন অভিষেক। তাঁর দাবি, এনআরসি বা রাজ্যের বকেয়া নিয়ে অধীর কখনও কেন্দ্রের কাছে সরব হননি। মুর্শিদাবাদের রাজনৈতিক হিংসায় মৃতদের পাশে কেবল তৃণমূল দাঁড়িয়েছে বলে দাবি করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, বিজেপির হাত ভাঙার ক্ষমতা একমাত্র জোড়াফুলেরই আছে। কর্মীদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, আগে বিজেপি নামক ‘বিষধর সাপ’ তাড়াতে হবে, তারপর অন্য লড়াই।