শিখ ভাবাবেগে আঘাতের অভিযোগ, ‘ধুরন্ধর ২’ নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের

শিখ ভাবাবেগে আঘাতের অভিযোগ, ‘ধুরন্ধর ২’ নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের

আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর ২’-এর বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার গুরুতর অভিযোগ উঠেছে। বক্স অফিসে বিশাল সাফল্যের মাঝেই ছবিটিকে ঘিরে দানা বেঁধেছে নতুন বিতর্ক। সম্প্রতি শিবসেনা নেতা তথা ‘শিখস ইন মহারাষ্ট্র’ সংগঠনের সভাপতি গুরজ্যোৎ সিং কিরে মুম্বইয়ে ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন।

অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশেষ দৃশ্য, যেখানে অভিনেতা রণবীর সিং পবিত্র ‘দশম গ্রন্থ সাহেব’-এর গুরবাণী পাঠ করছেন এবং একই সময়ে অভিনেতা আর মাধবনকে ধূমপান করতে দেখা যাচ্ছে। শিখ ধর্মাবলম্বীদের মতে, আধ্যাত্মিক চর্চার মাঝে তামাক সেবনের এই চিত্রায়ন অত্যন্ত আপত্তিকর ও দায়িত্বজ্ঞানহীন। এছাড়া ছবির পোস্টারে রণবীরকে শিখবেশে ধূমপানরত অবস্থায় দেখানো নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

গুরজ্যোৎ সিং দাবি করেছেন যে, এই ধরনের দৃশ্য শিখ ঐতিহ্যের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে। তিনি পরিচালক আদিত্য ধর এবং দুই প্রধান অভিনেতার কাছ থেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। অন্যথায় প্রতিবাদস্বরূপ কালো পতাকা দেখানো এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিখ সংগঠনটি। আপাতত এই আইনি জটিলতায় ছবির ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *