শিমুরালিতে সাতসকালে রক্তগঙ্গা! স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের পর পলাতক স্বামী

শিমুরালিতে সাতসকালে রক্তগঙ্গা! স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের পর পলাতক স্বামী

নদীয়ার শিমুরালি মহেশ্বরপুর এলাকায় পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম তিতু বিশ্বাস। অভিযোগ, রবিবার সকালে অশান্তি চলাকালীন স্বামী অহীন্দ্র চৌধুরী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েন। ছোট জা-কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন অভিযুক্তের বৌদিও, তিনি বর্তমানে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মৃতার মা অসীমা সরকারের দাবি, বিয়ের পর থেকেই তিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন অহীন্দ্র। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। চাকদহ থানার পুলিশ ঘাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *