শিয়ালদহ-বনগাঁ শাখায় তুলকালাম! গোবরডাঙায় আটকে একের পর এক লোকাল ট্রেন
March 30, 202612:01 pm

সোমবার সকালেই বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসযাত্রীরা। রেল সূত্রের খবর, গোবরডাঙ্গা স্টেশনে পয়েন্ট খারাপ হওয়ার কারণেই এই যান্ত্রিক গোলযোগ তৈরি হয়েছে। এর ফলে লাইনের ওপর সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশনগুলিতে ভিড় ক্রমাগত বাড়ছে, যার ফলে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেল কর্মীরা।