শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি: ভারতে নজির গড়ল কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ
March 7, 20268:26 am

ডিজিটাল আসক্তি কমাতে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের পথে হাঁটল কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সরকার ১৩ বছর এবং কর্ণাটক সরকার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও সিদ্দারামাইয়া জানিয়েছেন, স্মার্টফোনের ব্যবহার চললেও সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হবে।
বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এই সিদ্ধান্ত কার্যকর করা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।