শীতলকুচিতে অভিষেকের জনসভায় উপচে পড়া নারী শক্তি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা

শীতলকুচিতে অভিষেকের জনসভায় উপচে পড়া নারী শক্তি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা

বুধবার শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে অভূতপূর্ব উন্মাদনা দেখা গেল। বিশেষ করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভামঞ্চে অভিষেক উপস্থিত হতেই উপস্থিত মহিলারা উলুধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান। সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আসন্ন নির্বাচনে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নারী কল্যাণে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, এই বিধানসভায় ১ লক্ষ ৫ হাজার নারী লক্ষ্মীর ভাণ্ডার এবং ১ লক্ষ ৯৫ হাজার ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এদিন তিনি প্রতিশ্রুতি দেন যে, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা আজীবন এই আর্থিক সহায়তা পাবেন। এছাড়া রূপশ্রী ও যুবসাথী প্রকল্পের মাধ্যমে স্থানীয় যুবক-যুবতীদের উন্নয়নের বিষয়টিও তিনি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন।

জনসভায় মহিলাদের ব্যাপক অংশগ্রহণ দেখে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। শীতলকুচি ব্লক সভাপতি তপন গুহ জানান, প্রত্যাশার চেয়েও বেশি জমায়েত হয়েছে। সাধারণ মানুষের এই বিপুল উপস্থিতি ও সমর্থন শীতলকুচি আসনে তৃণমূলের জয়ের পথ প্রশস্ত করবে বলে তিনি জোরালো দাবি করেন। সভা শেষে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *