শীর্ষস্থানে পরিণীতা তবে টিআরপি তালিকায় বড় চমক দিল জোয়ার ভাঁটা

শীর্ষস্থানে পরিণীতা তবে টিআরপি তালিকায় বড় চমক দিল জোয়ার ভাঁটা

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় রদবদল চোখে পড়ল। স্লট পরিবর্তনের পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। নিশা, উজি ও ঋষির রসায়ন যেন ম্যাজিকের মতো কাজ করছে। এই সপ্তাহে ৫.৯ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই মেগা। মাত্র ০.১ নম্বরের ব্যবধানে বেঙ্গল টপার হওয়ার সুযোগ হাতছাড়া হলেও, জোয়ার ভাঁটার জয়জয়কার এখন সর্বত্র।

অন্যদিকে, উদয় প্রতাপ সিং ও ইশানীর ‘পরিণীতা’ ধারাবাহিকভাবে নিজের আধিপত্য বজায় রেখেছে। ৬.০ রেটিং নিয়ে এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। পরিণীতার দাপটে কিছুটা কোণঠাসা হয়ে ‘পরশুরাম’ ৫.৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে, যদিও স্টার জলসার অন্দরে এটিই এখন টপার।

তালিকায় বড়সড় পতন ঘটেছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’র। জোয়ার ভাঁটার দাপটে স্লট হারিয়ে ৫.১ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে সন্তুষ্ট থাকতে হয়েছে এই ধারাবাহিককে। চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (৫.৪) এবং পঞ্চম স্থানে ‘ও মোর দরদিয়া’ (৫.৩)।

জীতু ও শিরিনের ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের হাল বেশ শোচনীয়। দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পর থেকেই রেটিং ক্রমাগত কমছে। ৪.৫ রেটিং নিয়ে কোনোক্রমে দশম স্থানে জায়গা পেয়েছে তারা। গুঞ্জন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ধারাবাহিকের স্লট পরিবর্তন হতে পারে।

একনজরে টিআরপি টপ ১০ তালিকা

  • প্রথম: পরিণীতা (৬.০)
  • দ্বিতীয়: জোয়ার ভাঁটা (৫.৯)
  • তৃতীয়: পরশুরাম (৫.৫)
  • চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৫.৪)
  • পঞ্চম: ও মোর দরদিয়া (৫.৩)
  • ষষ্ঠ: প্রফেসর বিদ্যা ব্যানার্জী (৫.১)
  • সপ্তম: তারে ধরি ধরি মনে করি (৫.০)
  • অষ্টম: আমাদের দাদামণি ও লক্ষ্মী ঝাঁপি (৪.৮)
  • নবম: কনে দেখা আলো (৪.৭)
  • দশম: চিরদিনই তুমি যে আমার (৪.৫)

নন-ফিকশন বিভাগে ‘সারেগামাপা’ ৩.৮ রেটিং নিয়ে নিজের দাপট বজায় রেখেছে। অন্যদিকে, বিদায়বেলায় চমক দেখিয়েছে ‘কুসুম’। ৩.৮ রেটিং নিয়ে স্লট দখল করে বিদায় নিল এই ধারাবাহিক। নতুন গল্প আসায় ‘ভোলে বাবা পার করেগা’-র নম্বরও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *