শুক্রবারের শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠল দক্ষিণবঙ্গ, বেহালার রাস্তায় বড় ফাটল

শুক্রবারের শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠল দক্ষিণবঙ্গ, বেহালার রাস্তায় বড় ফাটল

শুক্রবার দুপুরে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা সীমান্তবর্তী অঞ্চল। দুপুরের এই কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হওয়ায় শহর ও জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

বেহালার পর্ণশ্রীর সাগর মান্না রোডে প্রায় ৪০ ফুট এলাকাজুড়ে রাস্তায় বিশাল ফাটল দেখা দেয় এবং একটি লাইট পোস্ট হেলে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরসভার পক্ষ থেকে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করা হয়েছে। এছাড়া লেকটাউন, মিনাখাঁ ও বসিরহাটের একাধিক বাড়ি ও দোকানে ফাটলের খবর পাওয়া গেছে।

এখনও পর্যন্ত বড় কোনো প্রাণহানির খবর মেলেনি। তবে কম্পনে পুরনো বাড়িগুলোতে ফাটল ধরার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *