শুভেন্দুর পথ ধরে দুই কেন্দ্রে লড়ছেন হুমায়ুন কবীর ভবানীপুরেও চমক দিচ্ছে জেউপি
March 18, 20264:38 pm

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে নিজের দল ‘জনতা উন্নয়ন পার্টি’ গড়ে ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন দাপুটে নেতা হুমায়ুন কবীর। শুভেন্দু অধিকারীর মতোই তিনি নিজে রেজিনগর ও নওদা—এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাম-কংগ্রেসের সঙ্গে জোট না হলেও মিমের সঙ্গে আসন সমঝোতা করে লড়বে তার দল।
মুর্শিদাবাদের এই নেতা জানিয়েছেন, ভবানীপুর ও নন্দীগ্রামেও প্রার্থী দিচ্ছে জেউপি। বিশেষত ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াইয়ে এক অবাঙালি মুসলিম প্রার্থীকে দাঁড় করাচ্ছেন তিনি। রেজিনগরে ৮০ হাজার ও নওদায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ের দাবি জানিয়ে হুমায়ুন রাজ্যের মুসলিম ভোটারদের তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদন করেছেন।