শেয়ারবাজার আর সোনায় ভরসা নেই? বিনিয়োগকারীদের পকেট ভরাতে এবার কি তুরুপের তাস সরকারি বন্ড!

শেয়ারবাজার আর সোনায় ভরসা নেই? বিনিয়োগকারীদের পকেট ভরাতে এবার কি তুরুপের তাস সরকারি বন্ড!

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা চরমে। হু-হু করে বাড়ছে তেলের দাম, যার ধাক্কায় টালমাটাল ভারতের শেয়ারবাজার। এমনকি সোনা বা রুপোতেও মিলছে না প্রত্যাশিত মুনাফা। ডলারের বিপরীতে টাকার রেকর্ড পতন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই চরম অনিশ্চয়তার মাঝেই আশার আলো দেখাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারি বন্ড।

সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১০ বছরের মেয়াদি সরকারি বন্ডে মুনাফার হার বা ‘ইল্ড’ একলাফে অনেকটাই বেড়েছে। গত শুক্রবার যা ৬.৭৩৬৯ শতাংশ ছিল, সোমবার তা পৌঁছেছে ৬.৮২৬১ শতাংশে। বাজার বিশেষজ্ঞদের মতে, তেলের দাম বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার মান কমে যাওয়ায় আরবিআইয়ের ঋণ সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তারই প্রতিফলন এই ঊর্ধ্বমুখী সূচক।

শুধু ভারতেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও সরকারি বন্ডের মুনাফা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীরা কি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড ছেড়ে নিশ্চিত লাভের আশায় বন্ডের দিকে ঝুঁকবেন? বিশ্লেষকদের দাবি, বাজারের এই অস্থির সময়ে সার্বভৌম বন্ড বা উচ্চমানের কর্পোরেট বন্ডে বিনিয়োগ করা হতে পারে শ্রেষ্ঠ কৌশল। ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদে এখানে দুর্দান্ত রিটার্নের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সরকারগুলোও বাজার থেকে বিপুল মূলধন সংগ্রহের লক্ষ্যে মঙ্গলবার রেকর্ড সংখ্যক বন্ড ছাড়ার পরিকল্পনা নিয়েছে, যা এই ক্ষেত্রকে আরও চাঙ্গা করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *