শেয়ার বাজারের পতনে এসআইপি বন্ধ নয়, বরং ধৈর্য ধরার পরামর্শ বিশেষজ্ঞদের
March 5, 20268:07 am

বিশ্ব রাজনীতির অস্থিরতায় ভারত-সহ বিশ্ব বাজারে ধস নামায় এসআইপি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আমেরিকা, ইজরায়েল ও ইরানের সংঘাতের প্রভাবে বাজার সূচক নিম্নমুখী হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে বিনিয়োগ বন্ধের কথা ভাবছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এমন পরিস্থিতিতে বিনিয়োগ থামানো হঠকারী সিদ্ধান্ত হতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, পতনশীল বাজার এসআইপি থেকে বেরিয়ে আসার নয়, বরং দীর্ঘমেয়াদী লাভের জন্য টিকে থাকার সেরা সময়। বাজার পড়লে একই পরিমাণ বিনিয়োগে বেশি ইউনিট কেনা সম্ভব হয়, যা ভবিষ্যতে বড় অঙ্কের মুনাফা নিশ্চিত করে। তাই অস্থিরতা দেখে বিচলিত না হয়ে শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।