শেয়ার বাজারে কি এবার বড় ধামাকা? এই সপ্তাহে লক্ষ্মীলাভ হবে না লোকসান জানুন
March 29, 20267:31 pm

এই সপ্তাহে কি ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার? বিনিয়োগকারীদের নজর এখন অপরিশোধিত তেলের দাম ও ইরান-আমেরিকা সংঘাতের দিকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গত সপ্তাহেই সেনসেক্স প্রায় ৯৫০ পয়েন্ট পড়েছে, আর বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে তুলে নিয়েছেন ১.১৪ লক্ষ কোটি টাকা।
বিশেষজ্ঞ অজিত মিশ্র ও হরিপ্রসাদ কে-র মতে, টাকার মূল্যের ওঠানামা এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতিই এখন বাজারের ভাগ্য নির্ধারণ করবে। চলতি সপ্তাহে মহাবীর জয়ন্তী ও গুড ফ্রাইডে উপলক্ষে দুদিন লেনদেন বন্ধ থাকলেও নজর থাকবে মার্চ মাসের ম্যানুফ্যাকচারিং পিএমআই এবং শিল্প উৎপাদনের তথ্যের ওপর।