শেষ হতে চলেছে মাওবাদী সাম্রাজ্য! ২৫ লাখি দুর্ধর্ষ কমান্ডার পাপারাও কি আজই আত্মসমর্পণ করছেন

শেষ হতে চলেছে মাওবাদী সাম্রাজ্য! ২৫ লাখি দুর্ধর্ষ কমান্ডার পাপারাও কি আজই আত্মসমর্পণ করছেন

ববস্তার ছত্তিশগড় ও মহারাষ্ট্র সীমান্তে কোণঠাসা মাওবাদীরা। কেন্দ্রীয় বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে কার্যত ভেঙে পড়েছে মাওবাদী নেটওয়ার্ক। খতম হয়েছে একের পর এক শীর্ষ নেতা। এই পরিস্থিতিতে কুখ্যাত মাওবাদী কমান্ডার তথা স্টেট জোনাল কমিটির সদস্য পাপারাও আত্মসমর্পণ করতে চলেছেন বলে খবর।

সূত্রের খবর, এক স্থানীয় সাংবাদিকের মাধ্যমে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন এই দুর্ধর্ষ নকশাল নেতা। ২৫ লক্ষ টাকা মাথার দাম থাকা পাপারাও একসময় বিশাল সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিলেও বর্তমানে মাত্র ৫ জন ক্যাডার নিয়ে গভীর জঙ্গলে আত্মগোপন করে আছেন। বিজাপুরে ঘনিষ্ঠ সহযোগী দিলীপ বেদজা এনকাউন্টারে মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, মাওবাদীদের শক্ত ঘাঁটিগুলো এখন নিরাপত্তাবাহিনীর দখলে, যার ফলে আত্মসমর্পণের পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই অবশিষ্ট নেতাদের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *