ষষ্ঠ আইপিএল ট্রফি জয়ের লক্ষ্য: সমর্থকদের বড় প্রতিশ্রুতি দিলেন রোহিত শর্মা

ষষ্ঠ আইপিএল ট্রফি জয়ের লক্ষ্য: সমর্থকদের বড় প্রতিশ্রুতি দিলেন রোহিত শর্মা

আসন্ন আইপিএল মরশুমের আগে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে আয়োজিত ‘এমআই মিক্স’ (MI Mix) অনুষ্ঠানে সমর্থকদের মেতে উঠতে দেখা গেল। দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা মঞ্চে উপস্থিত হতেই উন্মাদনা তুঙ্গে পৌঁছায়। হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের উপস্থিতিতেই ভক্তরা প্রিয় ‘হিটম্যান’-এর নামে জয়ধ্বনি দিতে থাকেন। সমর্থকদের এই অফুরন্ত ভালোবাসার প্রতিদান দিতে রোহিত এবার ষষ্ঠ খেতাব জয়ের জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন।

অনুষ্ঠানে রোহিত শর্মা বলেন, “প্রতি বছর আপনাদের এই অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। আমাদের পাশে এভাবেই থাকবেন। এর বিনিময়ে আমরা এবার আপনাদের জন্য ষষ্ঠ আইপিএল ট্রফি নিয়ে আসব।” পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের এই আত্মবিশ্বাসী বার্তা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও দলের অন্যান্য সতীর্থদের উপস্থিতিতে এই ঘোষণা সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

ক্রিকেটীয় আলোচনার পাশাপাশি অনুষ্ঠানটি ছিল বিনোদনে ভরপুর। মঞ্চের নেপথ্যে মেয়ে সামাইরার সঙ্গে রোহিতের নাচের ভিডিও নেটিজেনদের মন জয় করেছে। অনুষ্ঠানে অধিনায়ক হার্দিক পান্ডিয়া, দীপক চাহারসহ দলের অন্যান্য তারকারাও সপরিবারে যোগ দিয়েছিলেন। আইপিএল শুরুর প্রাক্কালে ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে আয়োজিত এই মেগা ইভেন্টটি পারফরম্যান্স ও তারকারদের উপস্থিতিতে বর্ণময় হয়ে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *