ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত
March 31, 202610:12 am

নির্বাচন কমিশন ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে, যেখানে নতুন করে তিন লাখ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার দু’টি ধাপে এই তালিকা প্রকাশিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি প্রায় ৬১ লক্ষ নাম বাদ পড়ার পর, বর্তমানে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসাররা অমীমাংসিত ৬০ লক্ষ নাম খতিয়ে দেখছেন। ২৩ মার্চ থেকে প্রতিদিন ধাপে ধাপে এই তালিকা প্রকাশের মাধ্যমে ভোটারদের নাম নিষ্পত্তি করা হচ্ছে।