সংযুক্ত আরব আমিরশাহিতে এবার খোলা জায়গায় ইদের নমাজ নিষিদ্ধ, জারি নয়া সতর্কতা

সংযুক্ত আরব আমিরশাহিতে এবার খোলা জায়গায় ইদের নমাজ নিষিদ্ধ, জারি নয়া সতর্কতা

চলতি বছর ইদ-উল-ফিতরের নমাজ খোলা মাঠ বা ইদগাহে আদায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) প্রশাসন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রচলিত রীতি মেনে রাস্তায় বা কোনো উন্মুক্ত স্থানে জমায়েত স্থগিত রাখা হয়েছে। এই বছর ইদের বিশেষ নমাজ শুধুমাত্র মসজিদের অভ্যন্তরেই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ইউএই-র ইসলামিক অ্যাফেয়ার্স এবং ওয়াকফ ও জাকাত বিষয়ক জেনারেল অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে এবং জননিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যাশনাল ইমারজেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে সমন্বয় করে ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন।

কর্তৃপক্ষের মতে, মসজিদের ভেতরে নমাজ সীমাবদ্ধ রাখলে শৃঙ্খলা বজায় রাখা এবং মুসল্লিদের সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে। দেশের প্রতিটি আমিরাতের মসজিদগুলোকে এই বিশেষ প্রার্থনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ইদ পালন করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *