সংসদ অবমাননার অভিযোগ: রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব ২০০ প্রাক্তন আমলা ও সামরিক কর্তা

সংসদ অবমাননার অভিযোগ: রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব ২০০ প্রাক্তন আমলা ও সামরিক কর্তা

সংসদের মর্যাদা ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সোচ্চার হলেন ২০০ জন প্রাক্তন আমলা ও সামরিক কর্তা। সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া একটি গণস্বাক্ষরিত চিঠিতে তাঁরা কংগ্রেস নেতার আচরণের তীব্র সমালোচনা করেছেন। অভিযোগ করা হয়েছে যে, রাহুলের নির্দেশেই গত ১২ মার্চ বিরোধী সাংসদরা স্পিকারের নির্দেশ অমান্য করে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রান্নার গ্যাসের সংকট নিয়ে মকর দ্বারের সামনে ইটের উনুন হাতে বিক্ষোভ এবং সংসদের সিঁড়িতে বসে চা-বিস্কুট খাওয়ার মতো ঘটনা সংসদীয় গরিমাকে ক্ষুণ্ণ করেছে। প্রাক্তন আধিকারিকদের মতে, সংসদ কোনো পিকনিকের জায়গা নয়; বরং এটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক মঞ্চ। বিরোধী দলনেতার উপস্থিতিতে এমন আচরণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করে বলে তাঁরা দাবি করেছেন।

উক্ত চিঠিতে স্বাক্ষরকারীরা রাহুল গান্ধীর এই আচরণকে ‘উদ্ধত’ ও ‘শিষ্টাচারহীন’ বলে বর্ণনা করেছেন। সংসদীয় মর্যদা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বিরোধী দলনেতাকে অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, ‘গণতন্ত্রের মন্দির’ হিসেবে পরিচিত সংসদের পবিত্রতা রক্ষা করা প্রতিটি জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *