সজল ধারা বিকল চরম জলসংকটে নবদ্বীপের তিন পাড়া, তুঙ্গে পঞ্চায়েত-পিএইচই তরজা

সজল ধারা বিকল চরম জলসংকটে নবদ্বীপের তিন পাড়া, তুঙ্গে পঞ্চায়েত-পিএইচই তরজা

নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের ভাগীরথী পাড়া, ডাকঘর পাড়া ও বিপ্রনগরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকার তিনটি সৌরশক্তিচালিত সজল ধারা প্রকল্প অকেজো হয়ে পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি ট্যাপকলের সংযোগ পৌঁছালেও সেই জল পানের অযোগ্য। ফলে বাধ্য হয়ে আর্থিক অনটনের মধ্যেও জল কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

এই অচলাবস্থা নিয়ে স্বরূপগঞ্জ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও পিএইচই দপ্তরের মধ্যে শুরু হয়েছে দায় এড়ানোর পালা। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এজেন্সি সংকট ও নির্বাচনী বিধিনিষেধের অজুহাত দেওয়া হলেও, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ লিখিত অভিযোগ না পাওয়ার দাবি করেছে। জনপ্রতিনিধিদের এই টালবাহানায় ক্ষুব্ধ এলাকাবাসীর কাছে আসন্ন নির্বাচনে পানীয় জলের এই সমস্যাই এখন প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

শুখা মরশুমের শুরুতেই বিকল সজল ধারাগুলি সংস্কার না হওয়ায় জনমানসে বাড়ছে ক্ষোভ। স্থানীয় মহিলারা জানান, দোলের আগে মেরামতির আশ্বাস মিললেও বাস্তবে কোনো কাজ হয়নি। সোলার প্লেটে পর্যাপ্ত সূর্যালোক না পৌঁছানো এবং রক্ষণাবেক্ষণের অভাবকে এই সমস্যার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বাসিন্দারা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া এই জলকষ্ট মেটার কোনো সম্ভাবনা দেখছেন না ভুক্তভোগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *