সন্তানের চ্যাটবক্সে কড়া নজরদারি, অভিভাবকদের জন্য অভিনব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

সন্তানের চ্যাটবক্সে কড়া নজরদারি, অভিভাবকদের জন্য অভিনব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

স্মার্টফোনের সহজলভ্যতায় বর্তমানে অল্প বয়সেই খুদেদের হাতে পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপ। তবে এর অপব্যবহার ও ক্ষতিকর কনটেন্ট নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা দীর্ঘদিনের। সেই সমস্যার সমাধানেই মেটা কর্তৃপক্ষ নিয়ে এল বিশেষ ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার। এখন থেকে ১৩ বছরের কম বয়সি সন্তানদের চ্যাটে সরাসরি নজরদারি চালাতে পারবেন বাবা-মায়েরা।

এই বিশেষ চাইল্ড অ্যাকাউন্টে চ্যানেল, স্ট্যাটাস বা মেটা এআই-এর মতো সুবিধা থাকবে না। এমনকি ব্যক্তিগত সুরক্ষার খাতিরে ডিসঅ্যাপিয়ারিং চ্যাট বা ‘ভিউ ওয়ান্স’ অপশনটিও বন্ধ রাখা হয়েছে। ব্যবহারকারীরা কেবল ব্যক্তিগত বা গ্রুপ মেসেজ আদান-প্রদান করতে পারবে। অভিভাবকরা চাইলে দূর থেকেই সন্তানের অ্যাকাউন্টের পিন নম্বর বা প্রাইভেসি সেটিংস পরিবর্তন করার পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন।

পরিষেবাটি চালু করতে নিজের হোয়াটসঅ্যাপ থেকে সন্তানের ডিভাইসের কিউআর (QR) কোডটি স্ক্যান করে লিঙ্ক করতে হবে। সন্তান ১৩ বছর পূর্ণ করলে অ্যাকাউন্টটি সাধারণ অ্যাকাউন্টে রূপান্তরের জন্য নোটিফিকেশন পাঠানো হবে। এই রূপান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিভাবকরা ১২ মাস পর্যন্ত সময় পাবেন, যা ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *