সন্দেশখালি ও উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী বদলের দাবিতে তুঙ্গে বিক্ষোভ, জেলায় জেলায় বাড়ছে অস্বস্তি

সন্দেশখালি ও উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী বদলের দাবিতে তুঙ্গে বিক্ষোভ, জেলায় জেলায় বাড়ছে অস্বস্তি

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সন্দেশখালি ও উদয়নারায়ণপুরে তীব্র কোন্দল শুরু হয়েছে। সন্দেশখালিতে প্রার্থী সনৎ সর্দারের বিরুদ্ধে আদিবাসী সংগঠনের নামে পোস্টার পড়ায় মঙ্গলবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় পুরনো বিজেপি কর্মীদের দাবি, এলাকার মানুষের পাশে থাকেন এমন কাউকে প্রার্থী করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিকে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত বিজেপির গোষ্ঠী কোন্দল হিসেবে কটাক্ষ করেছেন। তবে বিজেপি প্রার্থী সনৎ সর্দার সমস্ত অভিযোগ অস্বীকার করে একে শাসক দলের চক্রান্ত বলে দাবি করেছেন। তাঁর মতে, এলাকার মানুষ ভোটের মাধ্যমেই এই অপপ্রচারের যোগ্য জবাব দেবেন। অন্যদিকে, তৃণমূল তাদের প্রার্থী ঝরণা সর্দারের বিপুল জয়ের বিষয়ে আশাবাদী।

একইভাবে হাওড়ার উদয়নারায়ণপুরেও প্রার্থী প্রভাকর পণ্ডিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলীয় কর্মীরা। বুধবার ফুলেশ্বরে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। দলের জেলা নেতৃত্ব বিষয়টিকে কর্মীদের ‘আবেগ’ বলে বর্ণনা করলেও, ভোটের আগে এই অভ্যন্তরীণ অসন্তোষ গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *