সবচেয়ে দূষিত দেশের তালিকায় শীর্ষে পাকিস্তান

সবচেয়ে দূষিত দেশের তালিকায় শীর্ষে পাকিস্তান

সুইজারল্যান্ডের আইকিউএয়ার (IQAir) ২০২৫ সালের বার্ষিক রিপোর্টে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে ১৩ গুণ বেশি দূষণ নিয়ে পাকিস্তান এখন বিশ্বের সবচেয়ে দূষিত দেশ। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ ও তাজিকিস্তান। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ১৪৩টি দেশের মধ্যে ১৩০টি দেশই নিরাপদ বায়ুর মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৬ অনুযায়ী সন্ত্রাসবাদের কারণে প্রাণহানির তালিকায়ও পাকিস্তান এক নম্বরে উঠে এসেছে। গত এক বছরে দেশটিতে ১,১৩৯ জন সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন যা ২০১৩ সালের পর সর্বোচ্চ। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) বর্তমানে বিশ্বের তৃতীয় ভয়ংকর জঙ্গিগোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে। একাধারে দূষণ এবং অন্যদিকে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ বর্তমানে পাকিস্তানের জন্য চরম বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *