সব আসনেই আমি প্রার্থী পুরুলিয়ার সভা থেকে সরাসরি হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের মাটি থেকে ফের একবার আত্মবিশ্বাসী মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার মানবাজারে নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়ে তিনি সাফ জানিয়ে দেন যে প্রতিটি আসনেই আসলে তিনি নিজেই প্রার্থী। কোনো নির্দিষ্ট প্রার্থীর দিকে না তাকিয়ে সরাসরি তাঁর ওপর ভরসা রেখে ভোট দেওয়ার জন্য তিনি আমজনতার প্রতি বিশেষ আবেদন জানান। তৃণমূল কংগ্রেসই পুনরায় সরকার গড়বে এবং জঙ্গলমহলে আর কখনও অশান্তি ফিরবে না বলেও এদিন তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন।
এদিনের সভা থেকে বিরোধীদের আক্রমণ করে তিনি ভোটারদের সতর্ক থাকার বার্তা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ভোটের আগে কেউ টাকা দিলে তা গ্রহণ করলেও ভোট যেন নিজের পছন্দের প্রার্থীকেই দেওয়া হয়। রাজ্যের বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্পগুলোর কথা মনে করিয়ে দিয়ে তিনি দাবি করেন যে এমন সরকার অন্য কোথাও খুঁজে পাওয়া আসাম্ভব। তাঁর এই ঘোষণা তৃণমূল কর্মীদের মধ্যে যেমন উন্মাদনা বাড়িয়েছে তেমনি রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।