সম্পত্তিতে স্বামী অভিষেককে কয়েক গুণ গোল দিল ঐশ্বর্য রাই বচ্চন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ২৮০ কোটি টাকা (৩৩ মিলিয়ন ডলার)। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করা এই অভিনেতা প্রতিটি সিনেমার জন্য ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন। অভিনয়ের পাশাপাশি প্রো কাবাডি লিগের ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’ এবং ফুটবল দল ‘চেন্নাইয়িন এফসি’-র মালিকানাও রয়েছে তাঁর অধীনে। এছাড়া মুম্বই ও দুবাইয়ের বিলাসবহুল আবাসন এবং কোটি টাকার একাধিক দামি গাড়ি তাঁর সংগ্রহে রয়েছে।
অন্যদিকে, সম্পত্তির নিরিখে স্বামী অভিষেককে বহুদূর ছাপিয়ে গিয়েছেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৮০০ থেকে ৯০০ কোটি টাকার সমান। অর্থাৎ, অভিষেকের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় তিন গুণ বেশি। বিজ্ঞাপনের চুক্তি থেকে প্রতিটি প্রজেক্টে ৬-৭ কোটি টাকা এবং বড় পর্দার প্রতিটি ছবির জন্য প্রায় ১০-১২ কোটি টাকা আয় করেন এই অভিনেত্রী।
মুম্বইয়ের বান্দ্রা ও ওরলি এলাকায় ঐশ্বর্যর একাধিক কোটি টাকার ফ্ল্যাট রয়েছে। ২০২৬ সালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত কয়েক বছরে বড় পর্দায় উপস্থিতি কমলেও রিয়্যাল এস্টেট বিনিয়োগ এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের মাধ্যমে তাঁর আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী। অভিষেক বচ্চনও বাবার পরামর্শে বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করেছেন, যার সহ-মালিক অমিতাভ বচ্চন। তবে বচ্চন পরিবারের পুত্রবধূ তথা বিশ্বসুন্দরীর বিপুল বিত্তের কাছে আপাতত হার মানতে হচ্ছে জুনিয়র বচ্চনকে।