সরকারি কর্মচারীদের জন্য কড়া নিয়ম: সকাল ৯টায় অফিসে উপস্থিতি বাধ্যতামূলক
March 5, 20268:14 am

বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য দপ্তরে উপস্থিতির নিয়মে কঠোর কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক কর্মীকে প্রতিদিন সকাল ৯টার মধ্যে নিজ নিজ অফিসে উপস্থিত হতে হবে। দপ্তরে পৌঁছানোর পর প্রথম ৪০ মিনিট কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না এবং এই সময়টুকু বাধ্যতামূলকভাবে অফিসেই অবস্থান করতে হবে।
জরুরি প্রয়োজনে অফিসের বাইরে যাওয়ার ক্ষেত্রেও আনা হয়েছে বিশেষ পরিবর্তন। ব্যক্তিগত কাজে বা বিশেষ প্রয়োজনে অফিস ত্যাগের ক্ষেত্রে এখন থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মূলত সরকারি কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।