‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম পেজ হ্যাক

‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম পেজ হ্যাক

নিউজ ডেস্ক

রাজ্যবাসীর অভাব-অভিযোগ শোনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু হওয়া ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম পেজটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণকারী সংস্থা।

পুলিশি তদন্তে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। গভীর রাতে অ্যাকাউন্টটি হ্যাক করার পর হ্যাকাররা সেখান থেকে অন্তত ৪৭টি অনুমোদনহীন মেসেজ পাঠিয়েছে। শুধু তাই নয়, পেজটির স্টোরিতে দুটি রহস্যময় পোস্টও আপলোড করা হয়েছে।

ঠিক কী উদ্দেশ্যে এই হ্যাকিং এবং এর পেছনে কোনো বড়সড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে সাইবার বিশেষজ্ঞরা। এই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *