সাক্ষাতের সময় নেই, টানা তৃতীয়বার তৃণমূলের আবেদন ফেরালেন রাষ্ট্রপতি

সাক্ষাতের সময় নেই, টানা তৃতীয়বার তৃণমূলের আবেদন ফেরালেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে আবারও ব্যর্থ হলো তৃণমূল কংগ্রেস। রাইসিনা হিলের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের অভাবের কারণে আপাতত তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করা রাষ্ট্রপতির পক্ষে সম্ভব নয়। এই নিয়ে টানা তিনবার রাজ্যের শাসকদলের আবেদন খারিজ করল রাষ্ট্রপতি ভবন।

এই টানাপোড়েনের সূত্রপাত গত ৭ মার্চ রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে। শিলিগুড়ির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি রাজ্যের আদিবাসী উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী কল্যাণে তাঁর সরকারের গৃহীত পদক্ষেপগুলো ব্যাখ্যা করতে একটি প্রতিনিধি দলকে রাষ্ট্রপতির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

গত ৯ মার্চ থেকে দফায় দফায় সময় চাওয়া হলেও প্রতিবারই ‘সময়ের অভাব’ এর কারণ দর্শানো হয়েছে। ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে সাক্ষাতের সর্বশেষ আর্জিটিও মঙ্গলবার খারিজ হয়ে যায়। রাষ্ট্রপতির সফর ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের মাঝে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *