সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ক্লিনিক ও গুদাম

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ক্লিনিক ও গুদাম

উত্তরপ্রদেশের মৈনপুরীতে সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। শনিবার ভোর ৬টা নাগাদ একটি বাড়ির নিচতলায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন একটি ই-রিকশা এজেন্সি, ক্লিনিক এবং একটি গুদামে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ই-রিকশা এজেন্সি ও ক্লিনিকসহ একাধিক অংশ পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এই বিধ্বংসী আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *