সানরাইজার্সের প্রস্তুতি ম্যাচে ঈশানকে আউট করে বোলার জিশানের আগ্রাসী ভঙ্গি

সানরাইজার্সের প্রস্তুতি ম্যাচে ঈশানকে আউট করে বোলার জিশানের আগ্রাসী ভঙ্গি

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিযান শুরুর আগেই বিতর্কে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার দলের অভ্যন্তরীণ প্রস্তুতি ম্যাচে অধিনায়ক ঈশান কিষানকে আউট করার পর তরুণ লেগস্পিনার জিশান আনসারির ‘সেন্ড অফ’ উদ্যাপন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জিশানের করা ওভারের প্রথম চার বলে দুটি চার ও দুটি ছক্কায় ২০ রান নিলেও পঞ্চম বলে আউট হন ঈশান।

আউটের পরেই জিশানকে চূড়ান্ত উত্তেজিত অবস্থায় অধিনায়কের দিকে আঙুল উঁচিয়ে কিছু বলতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের একাংশ দলের অভ্যন্তরীণ পরিবেশ ও অধিনায়কের প্রতি বোলারের এমন আচরণের নিন্দা করেছেন। যদিও ঈশানকে পরিস্থিতি সামাল দিয়ে হেসেই মাঠ ছাড়তে দেখা গেছে।

জাতীয় দলে প্রত্যাবর্তনের পর দুর্দান্ত ফর্মে থাকা ঈশান এবার প্যাট কামিন্সের অনুপস্থিতিতে হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করানো এবং বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের পর আইপিএলে তাঁর ব্যাটে বড় রানের প্রত্যাশা রয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে মাঠের এই ‘অশান্তি’ দলের সংহতি নিয়ে জনমনে নতুন প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *