সাবধান! ডুয়ার্সের জঙ্গলে এবার ভুল করলেই গুনতে হবে মোটা টাকা জরিমানা

সাবধান! ডুয়ার্সের জঙ্গলে এবার ভুল করলেই গুনতে হবে মোটা টাকা জরিমানা

লাটাগুড়িতে পর্যটকদের ওপর হাতির হামলার রেশ কাটতে না কাটতেই নড়েচড়ে বসল বন দফতর। জঙ্গল সাফারিতে রোমাঞ্চের খোঁজে গিয়ে নিয়ম ভাঙলে এখন থেকে পড়তে হবে আইনি প্যাঁচে। পর্যটকদের নিরাপত্তা এবং বন্যপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

শনিবার জিপসি চালক ও গাইডদের নিয়ে জরুরি বৈঠকের পর স্পষ্ট জানানো হয়েছে যে, সাফারির সময় গাড়ি থেকে নামা বা বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করা হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিশেষ করে জাতীয় সড়কের হাতি করিডরে ছবি তোলার চক্করে হাতির পথ আটকালে সরাসরি গ্রেফতার বা মোটা টাকা জরিমানা করা হতে পারে।

লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, নজরদারির জন্য বিশেষ ভ্যান মোতায়েন করা হয়েছে। বন দফতরের এই ‘জিরো টলারেন্স’ নীতিকে সমর্থন জানিয়েছে স্থানীয় জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনও। এখন থেকে ডুয়ার্সের জঙ্গলে রোমাঞ্চ উপভোগ করতে হলে মানতে হবে প্রকৃতির নিজস্ব নিয়ম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *