সিঙ্গুর আন্দোলনের স্মৃতি রোমন্থন করে ধর্নামঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
March 11, 20267:52 am

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় আবেগপ্রবণ মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে গেলেন সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে। মঙ্গলবার তিনি স্পষ্ট করেন, এই আন্দোলনের ভিত্তিই ছিল তৃণমূলের রাজনৈতিক যাত্রাপথের সাফল্যের মূল চাবিকাঠি। পুরোনো স্মৃতি হাতড়ে তিনি বলেন, এই ঐতিহাসিক মঞ্চ থেকেই দলের জয়যাত্রা শুরু হয়েছিল এবং ইতিহাসের পুনরাবৃত্তি যে অনিবার্য, তা আজ আবারও প্রমাণিত।
ভাষণে মানবিকতা ও মনুষ্যত্বের জয়গান গেয়ে মমতা বলেন, মা কালীর আশীর্বাদ আমাদের ওপর রয়েছে। যারা এই আদর্শ থেকে দূরে সরে গেছেন, তারা আশীর্বাদ বঞ্চিত হয়েছেন। বিভাজন নয়, সকলকে নিয়ে মিলেমিশে বসবাসের বার্তাই যে মা পছন্দ করেন, তা নিজের বক্তব্যে পুনরায় ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী।