সিপিএম ও বিজেপি আঁতাত করেছে, কেরলের প্রচারে তোপ রাহুল গান্ধীর

সিপিএম ও বিজেপি আঁতাত করেছে, কেরলের প্রচারে তোপ রাহুল গান্ধীর

দেশজুড়ে বিজেপি বিরোধী লড়াইয়ে বাম-কংগ্রেসের জোট থাকলেও, কেরলের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সিপিএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিয়ন্ত্রণ করছেন এবং রাজ্যে বাম ও বিজেপি হাত মিলিয়ে কাজ করছে। রাহুল কটাক্ষ করে বলেন, ওরা আসলে সিপিএম-বিজেপি নয়, ওরা ‘সিজেপি’।

রাহুলের দাবি, সারা দেশে কেন্দ্রীয় এজেন্সির নিশানায় বিরোধী নেতারা থাকলেও, মুখ্যমন্ত্রী বিজয়ন ও তাঁর পরিবারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে না। আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন্দ্রের নীরবতা এই গোপন আঁতাতের প্রমাণ বলে তিনি সরব হন। রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও সমর্থন জানিয়ে দাবি করেছে, বাংলায় তারা অনেক আগেই এই সমীকরণ বুঝেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *