সিভি আনন্দ বোসের সঙ্গে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সিভি আনন্দ বোসের সঙ্গে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা উসকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁর সঙ্গে সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, সিভি আনন্দ বোসের সঙ্গে অবিচার করা হয়েছে। নির্বাচনের আগে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত এবং রাজভবন ত্যাগ করার বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, পদত্যাগের পর শিষ্টাচার বজায় রেখে রাজভবন ছেড়ে হোটেলে উঠেছিলেন প্রাক্তন রাজ্যপাল। বিষয়টি জানতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্যোগী হয়ে তাঁকে আলিপুরের সরকারি আবাসন ‘সৌজন্য’-এ থাকার অনুরোধ জানান। ওঁর মতো ব্যক্তিত্ব কেন হোটেলে থাকবেন, সেই প্রশ্ন তুলেই মানবিকতার খাতিরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি স্পষ্ট করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *