সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের মাঝে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল পাকিস্তান

সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের মাঝে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল পাকিস্তান

আফগানিস্তান সীমান্তে চরম উত্তেজনার আবহে ইদ-উল-ফিতর উপলক্ষে ৫ দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো বন্ধু রাষ্ট্রগুলোর অনুরোধে এবং মানবিক কারণে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে শান্তির বার্তার পাশাপাশি ইসলামাবাদ কড়া হুঁশিয়ারি দিয়েছে যে, যুদ্ধবিরতি চলাকালীন আফগানিস্তান থেকে কোনো ড্রোন বা জঙ্গি হামলা হলে তৎক্ষণাৎ পালটা সামরিক অভিযান শুরু করা হবে।

সম্প্রতি আফগানিস্তানে পাক বিমান হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তালিবান সরকার এই ঘটনাকে নির্মম অপরাধ হিসেবে বর্ণনা করলেও কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের অভিযোগ আফগান মাটি ব্যবহার করে জঙ্গিরা ক্রমাগত নাশকতা চালাচ্ছে। রাষ্ট্রসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত মাস থেকে চলা এই যুদ্ধে প্রায় এক লক্ষ মানুষ ভিটেমাটি হারিয়েছেন। এই সংক্ষিপ্ত বিরতি সাধারণ মানুষের জীবনে কতটা স্বস্তি আনে এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *