সুখবর
February 22, 20265:07 am

রোগীর চিকিৎসা করাতে এসে আর ফাঁকা আকাশের নীচে বা হাসপাতালের মেঝেয় দিন কাটাতে হবে না। রোগীর আত্মীয়দের সুবিধার্থে ১০০ শয্যা বিশিষ্ট রাত্রি নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হল। মাত্র ৫০ টাকার বিনিময়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসাধীন রোগীর পরিজনরা এই রাত্রি নিবাসে থাকতে পারবেন। জানা গিয়েছে, বিছানা, শৌচালয়-সহ বিভিন্ন সুবিধা রয়েছে রাত্রি নিবাসে।