সুন্দর পিচাইয়ের বার্ষিক বেতন কাঠামোয় বড়সড় রদবদল, তিন বছরে পাবেন ৬৯২ মিলিয়ন ডলার

সুন্দর পিচাইয়ের বার্ষিক বেতন কাঠামোয় বড়সড় রদবদল, তিন বছরে পাবেন ৬৯২ মিলিয়ন ডলার

গুগলের মূল সংস্থা অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাইয়ের বেতন ও ইনসেনটিভ প্যাকেজে বিশাল বৃদ্ধি ঘটেছে। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আগামী তিন বছরে পিচাই প্রায় ৬৯২ মিলিয়ন ডলার উপার্জন করতে চলেছেন। ভারতীয় মুদ্রায় এই বিপুল অর্থের পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি টাকারও বেশি, যা তাঁকে বিশ্বের অন্যতম সর্বোচ্চ বেতনভোগী প্রধান নির্বাহী হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছে।

রিপোর্ট অনুযায়ী, সুন্দর পিচাইয়ের বার্ষিক স্থায়ী বেতন ২০ লক্ষ ডলার বা প্রায় ১৮ কোটি টাকায় অপরিবর্তিত থাকছে। তবে তাঁর আয়ের সিংহভাগ আসবে স্টক ইনসেনটিভ বা শেয়ারের মাধ্যমে। অ্যালফাবেটের বাজারমূল্য এবং শেয়ারের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই বিশাল অঙ্কের অর্থ তাঁর অ্যাকাউন্টে জমা পড়বে। মূলত কো ম্পা নির দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রার সঙ্গেই এই প্যাকেজটি যুক্ত করা হয়েছে।

এই আয়ের একটি বড় অংশ গুগলের স্বয়ংচালিত গাড়ি সংস্থা ‘ওয়েমো’ এবং ড্রোন ডেলিভারি সংস্থা ‘উইং’-এর সাফল্যের ওপর নির্ভরশীল। আগামী তিন বছরে এই দুই প্রকল্পের উন্নতি পিচাইয়ের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে সহায়ক হবে। বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের আবহের মধ্যেও তামিলনাড়ুর ভূমিপুত্রের এই আকাশচুম্বী বেতন কাঠামো বর্তমানে বিশেষজ্ঞ মহলে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *