সুপ্রিম কোর্টে তুমুল ধমক খেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সুপ্রিম কোর্টে তুমুল ধমক খেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নির্বাচনের মাঝেই আইপ্যাক মামলায় বড় ধাক্কা খেল রাজ্য। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় ভর্ৎসনা করল শীর্ষ আদালত। বিচারপতি পি কে মিশ্র সাফ জানিয়ে দেন, আদালতের কাজের সময় বা অগ্রাধিকার নির্ধারণ করার অধিকার কোনও পক্ষের নেই।

বিচারপতি প্রশ্ন তোলেন, ২০৩০ বা ২০৩১ সালে যদি তৃণমূল কেন্দ্রে ক্ষমতায় থাকে এবং অন্য কোনও দলের মুখ্যমন্ত্রী একই কাজ করেন, তবে কল্যাণের ভূমিকা কী হতো? বফর্স মামলার প্রসঙ্গ টেনেও চলে কড়া জিজ্ঞাসাবাদ। বিতর্ক চরমে ওঠে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় আদালতের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। ক্ষুব্ধ বিচারপতি পালটা বলেন, “আপনাকে এই ধরনের কথা বলার অনুমতি দিতে পারি না। আমরা অপরাধ থেকেও দূরে থাকব, আবার নির্বাচন থেকেও।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। ইডি তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং রাজ্যের কাছেই প্রতিকার চাওয়ার যুক্তিকে কার্যত নাকচ করে দিয়েছেন বিচারপতিরা। আদালতের পর্যবেক্ষণ, ইডি আধিকারিকদের সঙ্গে অন্যায় হয়ে থাকলে তাঁদের অধিকার রক্ষা করাও জরুরি। বেআইনি আর্থিক লেনদেন এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ দুটিকে আলাদাভাবে দেখার নির্দেশ দিয়ে আগামী এপ্রিল পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *