সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের ভোটার তালিকায় নাম বাদ নিয়ে বড় স্বস্তি
March 11, 20267:49 am

বিরোধী ধর্নামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ভোটার তালিকা থেকে গায়ের জোরে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তাদের লড়াইয়ে সুপ্রিম কোর্ট বড় জয় দিয়েছে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে বাদ দেওয়ার সময় কোনো আবেদনের সুযোগ দেওয়া হয়নি। এই বিষয়টি আদালতের নজরে আনার পর নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে বলে তিনি জানান।
অভিষেক জানান, বাদ পড়া ভোটাররা যাতে পুনরায় আবেদনের সুযোগ পান, সেজন্য প্রাক্তন বিচারপতিদের নিয়ে ট্রাইবুনাল বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একে তৃণমূল কংগ্রেস ও সাধারণ মানুষের ঐতিহাসিক জয় হিসেবে অভিহিত করে তিনি বলেন, এই রায় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।