সুপ্রিম কোর্টে যাওয়া কি অপরাধ? তীব্র ক্ষোভ প্রকাশ করলেন চন্দ্রিমা
March 9, 20262:24 pm

তৃণমূল কংগ্রেসের করা একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত বিষয়টি বিচারাধীন রয়েছে। এই নিয়ে সোমবার কমিশনের সঙ্গে আয়োজিত বৈঠকের পর তীব্র অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কমিশনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন বৈঠক ডাকার কোনো যৌক্তিকতা ছিল না। তৃণমূলের কাছে কমিশনের এই আচরণের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই বলেই তিনি দাবি করেছেন।
মানুষের স্বার্থ রক্ষা করা দলের অন্যতম প্রধান দায়িত্ব বলে চন্দ্রিমা সাফ জানিয়েছেন। আদালতের দ্বারস্থ হওয়াকে ভুল বলতে নারাজ তিনি। নিজের অবস্থানে অনড় থেকে মন্ত্রী বলেন, সুবিচারের আশায় সুপ্রিম কোর্টে যাওয়া অন্যায় নয়, বরং এটি তাদের অধিকার। জনগণের সুরক্ষার স্বার্থে প্রয়োজনে আগামী দিনেও তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।